৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ১১,৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮% (৮,০০০ এর কাছাকাছি) ভোট প্রদান করেছেন। ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ছাত্রশিবির সমর্থিত প্যানেল বেশিরভাগ পদে জয়লাভ করলেও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ভিপি পদে বিজয় অর্জন করেছেন।
নির্বাচিত প্রার্থীদের তালিকা
কার্যনির্বাহী পদ
- সহ-সভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র)
- সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (ছাত্রশিবির)
- পুরুষ সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ফেরদৌস আল হাসান (ছাত্রশিবির)
- নারী সহ-সাধারণ সম্পাদক (এজিএস): আয়েশা সিদ্দিকা মেঘলা (ছাত্রশিবির)
বিভাগীয় সম্পাদক পদ
- শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (ছাত্রশিবির)
- পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর (ছাত্রশিবির)
- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি (ছাত্রশিবির)
- সাংস্কৃতিক সম্পাদক: শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র)
- সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দিন (ছাত্রশিবির)
- নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (ছাত্রশিবির)
- ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র)
- পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক: মাহাদী হাসান (ছাত্রশিবির)
- নারী সহ-ক্রীড়া সম্পাদক: ফারহানা আক্তার লুবনা (ছাত্রশিবির)
- আইটি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইমন লিখন (ছাত্রশিবির)
- সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: আহসান লাবিব (বাগছাস)
- পুরুষ সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: তৌহিদ ইসলাম (ছাত্রশিবির)
- নারী সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: নিগার সুলতানা (ছাত্রশিবির)
- স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: হুসনী মোবারক (ছাত্রশিবির)
- পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান (ছাত্রশিবির)
কার্যকরী সদস্য
- ফাবলিহা জাহান (ছাত্রশিবির)
- নাবিলা বিনতে হারুন (ছাত্রশিবির)
- নুসরাত জাহান ইমা (ছাত্রশিবির)
- হাফেজ তরিকুল ইসলাম (ছাত্রশিবির)
- আবু তালহা (ছাত্রশিবির)
- মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)
নির্বাচন পরিসংখ্যান
- মোট ভোটার: ১১,৭৫৯
- ভোট প্রদানকারী: প্রায় ৬৮% (৮,০০০ এর কাছাকাছি)
- প্রার্থী সংখ্যা: ১৭৭ জন (২৫টি পদের জন্য)
- প্যানেল: ৮টি পূর্ণ ও আংশিক প্যানেল (ছাত্রশিবির, ছাত্রদল, বাগছাস, ছাত্র ইউনিয়ন, স্বতন্ত্র ইত্যাদি)
- ভোটকেন্দ্র: ২১টি হলে ২২৪টি বুথ
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ৪৫ ঘণ্টা পর ভোট গণনা শেষ, ফলাফল আজ
নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। তবে, ছাত্রদলসহ পাঁচটি প্যানেল (সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট) কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে। ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হয়, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































