রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ-newsedge24

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রথমে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান এবং বুধবার (২৭ আগস্ট) রাতে দেশে ফিরে আসেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তার বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *