ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে ১ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য থেকে জানা যায়।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ১৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৬৬ জন, বাকি ১ হাজার ৯৬৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
আরও পড়ুনঃ সেন্টমার্টিনে পর্যটন সীমিত: নভেম্বরে রাতে থাকা নিষেধ, ফেব্রুয়ারিতে ভ্রমণ বন্ধ



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































