নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
একনেক কমিটির অন্যান্য সদস্যরা:
- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
প্রতিবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো একনেক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। একনেক সভায় উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। যে মন্ত্রণালয়ের প্রকল্প সভায় উঠবে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে উপস্থিত থাকতে হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































