দুর্নীতি দমন কমিশন (দুদক)-newsedge24

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সাফ জানিয়েছেন, দুর্নীতির তদন্তে বা অনুসন্ধানে কেউ অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করেন, আগামীতে তাদের নাম প্রকাশ করে দেব।”

তদন্তে চাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদকের কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।

আরও পড়ুন: আদানি চুক্তিতে ঘুষ-দুর্নীতির অনুসন্ধানে দুদক

সভায় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *