দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৩৪২ জন।

আজ শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ৪৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৯২২ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। অন্য দুইজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৪২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ছয় জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহীতে ৯ জন, রংপুর বিভাগে এক জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *