অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, নতুন সরকারের প্রয়োজন পরবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো জনগণ মেনে নেবে না- এ কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, নতুন সরকারের প্রয়োজন পরবে বলেও মন্তব্য করেন।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।

ফ্যাসিস্টদের লোকেরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, এটা কী আপনারা মেনে নিতে পারবেন। মানবেন। ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না না বলে জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কথায় এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায় বলেও জানান তিনি।

দেশজুড়ে চলছে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম-এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করেছে সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *