প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নিজেই।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ১১ হাজার ৫৭৮ কোটি টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প উত্থাপন করা হবে বলে জানা গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন প্রকল্প। এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প অবহিত করার জন্য একনেকে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

নতুন সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা। এই সভায় উন্নয়ন প্রকল্প অনুমোদনের মাধ্যমে সরকারের অর্থনৈতিক অগ্রাযাত্রা ও উন্নয়ন কর্মসূচির দিকনির্দেশনা পাওয়া যাবে। বিশেষ করে নতুন ৯টি প্রকল্পে সরকারের অগ্রাধিকার খাতগুলো স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *