রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। শনিবার (২ আগস্ট, ২০২৫) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে পঞ্চম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।’
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































