চীনে এবার ছড়িয়ে পরা নতুন ভাইরাস ‘এইচএমপিভি’র প্রভাবে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়ানো বেশ কিছু পোস্ট ও প্রতিবেদনে।

প্রতিবেদন মতে, এইচএমপিভি হলো হিউম্যান মেটাপনিউমোভাইরাস। এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ, বিশেষ করে শিশু ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে।

সিডিসির তথ্য অনুসারে, এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের ও নীচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে।

তবে শিশু, বয়স্ক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এইচএমপিভি ২০০১ সালে প্রথম সনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *