অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধী হিসেবেই বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।”
আজ সোমবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “এটি কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের সকলের প্রাণের আকাঙ্ক্ষা। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই স্বপ্নের প্রথম ধাপ।
তারেক রহমান বলেন, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন, পেশাদারিত্ব বজায় রাখা এবং মানবিক গুণাবলী চর্চার আহ্বান জানান।
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। জনগণ সরকারকে যেভাবে দেখে, তা অনেকাংশে নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর।
আরও পড়ুন: পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলুন: স্বরাষ্ট্রমন্ত্রী
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের স্লোগান ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ স্বার্থক করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “অপরাধীদের রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবেই বিবেচনা করুন: প্রধানমন্ত্রী”