জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন।
বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































