খালেদা জিয়ার চিকিৎসায়-newsedge24

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম বুধবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। ব্রিটিশ চিকিৎসক ড. রিচার্ড বিলির নেতৃত্বে টিমটি সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় অবতরণ করে। বেলা ১১টার পর তারা সরাসরি হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ব্রিটিশ টিমটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে এবং স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। আজ দিনভর পর্যবেক্ষণ ও আলোচনার পর তারা চিকিৎসার পরবর্তী পরিকল্পনা ও সুপারিশ দেবেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, টিমটি খালেদা জিয়ার লিভার সিরোসিস, ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদরোগের বিষয়ে বিশেষজ্ঞ। তারা প্রয়োজনে বিদেশে স্থানান্তরের পরিকল্পনাও মূল্যায়ন করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ম্যাডামের অবস্থা এখনো সংকটাপন্ন। ব্রিটিশ বিশেষজ্ঞদের আগমনে আমরা আশাবাদী যে চিকিৎসায় নতুন দিশা পাওয়া যাবে।”

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় বিদেশি বিশেষজ্ঞ টিম

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ারে আনা হয় ৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও লিভারের জটিল রোগে ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *