শুক্রবার সকাল ১০টার পর রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।
ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে ঢাকাসহ বেশ কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































