নাজমুল হোসেন শান্ত-shanto-newsedge24

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাটকীয়ভাবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন, ২০২৫) সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি বলেন, “আমার একটা ঘোষণা আছে।” এরপর তিনি আনুষ্ঠানিকভাবে জানান, তিনি আর টেস্ট দলের নেতৃত্ব দিতে চান না।

নাজমুল বলেন, “আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। এটা ব্যক্তিগত কোনো কিছু নয়, পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে।” তিনি আরও বলেন, “এই ড্রেসিংরুমে আমি লম্বা সময় ধরে ছিলাম। আমার ব্যক্তিগত মতামত, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। তবে ক্রিকেট বোর্ড যদি তিনজন অধিনায়কই রাখতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত।”

তিনি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত আবেগ বা রাগের কারণে নয়। “আমি আashা করব, কেউ যেন এ রকম না মনে করে যে আমি ব্যক্তিগত কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা দলের ভালোর জন্য, এখানে ব্যক্তিগত কিছু নেই,” বলেন নাজমুল।

নাজমুলের এই ঘোষণা বাংলাদেশ ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই টেস্ট নেতৃত্ব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *