চিকিৎসকদের-অনর্থক টেস্ট-আইন উপদেষ্টা-newsedge24

আসন্ন ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন: “ধন্যবাদ পাকিস্তান”।

এর আগে গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বলেন, “টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”

আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ আমলে না নিয়ে দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর এই সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ সরকার ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির কারণে (বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর) দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। আইসিসি ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *