বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন-newsedge24

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এবং হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।”

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সরকারপ্রধান।

আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জয় পায় টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *