বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার বিকেলে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ক্রিকেটের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যরা
কমিটির অন্য সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এনএসসির সিদ্ধান্ত অনুসারে, আহ্বায়ক কমিটি বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে। কমিটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করা।
সম্প্রতি বিসিবির অভ্যন্তরীণ সংকট, বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্কের অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “বোর্ড ভেঙে দিয়ে বিসিবির আহ্বায়ক কমিটি গঠন, সভাপতি তামিম ইকবাল”