বাংলাদেশ নারী ফুটবল দল-newsedge24

আজ রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিলে এম্ফিথিয়েটারে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ-২০২৬ এর যোগ্যতা অর্জন করা অভিনব এই সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা দেবে, দলটি রাত ৯টায় থাইল্যান্ডে পৌঁছাবে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর মধ্যরাত ১:৩০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ২:৩০টায় দলটি হাতিরঝিলে পৌঁছে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে।

দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা পরদিনই ভুটান লিগে অংশ নিতে ঢাকা ছাড়বেন। এছাড়া, আরও তিন নারী ফুটবলার দুই দিন পর ভুটানের উদ্দেশে রওনা দেবেন। বাংলাদেশ নারী ফুটবল দলকে একসঙ্গে সংবর্ধনা দেওয়ার জন্য বাফুফে হাতিরঝিলে রাতের এই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে

বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে গ্রুপ সি-তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। তারা বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১, এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে পরাজিত করে গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করে। ঋতুপর্ণা চাকমা তিন ম্যাচে পাঁচ গোল করে দলের জয়ে নেতৃত্ব দেন। এই অর্জন বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি মাইলফলক, কারণ এটিই তাদের প্রথম এশিয়ান কাপে অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *