ফিফা সভাপতি-জিয়ান্নি ইনফান্তিনো-newsedge24

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান দল ‘অবশ্যই’ বিশ্বকাপে অংশ নেবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। ইরান সরকার ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও ফিফা তা প্রত্যাখ্যান করেছে।

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, “ইরান দল অবশ্যই বিশ্বকাপে আসছে। খেলোয়াড়রা মাঠে নামতে মুখিয়ে আছে এবং তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। আমরা আশা করি, বিশ্বকাপ শুরুর আগে পরিস্থিতির উন্নতি হবে। খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।”

তিনি আরও জানান, গত মাসে তুরস্কে ইরানের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেছেন এবং ফিফা দেশগুলোর মধ্যে সেতু তৈরির কাজ করে যাবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রে তাদের থাকা উপযুক্ত হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

সূচি অনুযায়ী:

  • ১০ জুনের মধ্যে ইরান দলকে অ্যারিজোনার টাসানে রিপোর্ট করতে হবে।
  • ১৫ জুন: নিউজিল্যান্ডের বিপক্ষে (সো-ফাই স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া)
  • ২১ জুন: বেলজিয়ামের বিপক্ষে (সিয়াটল)
  • ২৬ জুন: মিশরের বিপক্ষে (সিয়াটল)

1 comment on “ইরান ‘অবশ্যই’ বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *