বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হয়েছিল। দেশের রাজনীতি, মামলা, জাতীয় দলে ফেরা ও বর্তমান জীবন নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
সাকিব বলেন, “বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। কিন্তু যারা বলছে, তাদের ধারণা নেই যে কেস হওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কি না।”
তিনি আরও বলেন, “এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো আমার সমস্যা আছে এবং আমি বাঁচতে চাই। হয়তো তারা ভেবেছে, আমার কাছে অনেক টাকা আছে, চাইলেই দিয়ে দেব।”
দেশে ফেরা প্রসঙ্গে সাকিব জানান, আইনগত কোনো বাধা নেই, তবে নিরাপত্তা নিশ্চিত এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তিনি দেশে ফিরবেন। জাতীয় দলে ফেরার আশাও প্রকাশ করেছেন তিনি এবং ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে চান।
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান সাকিব।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “মামলা থেকে নাম বাদ দিতে এক কোটি টাকা দাবি করা হয়েছিল: সাকিব”