২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বকাপ আয়ের পথে রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাকে অনেকটাই ছাড়িয়ে গেছে এই আয়।
শনিবার ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে এক বৈঠকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয় বৃদ্ধির তথ্য তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিশ্বকাপ থেকে আয় প্রত্যাশার তুলনায় অনেক বেশি হওয়ায় ফিফার আর্থিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
জানা গেছে, এই বিপুল আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি প্যাকেজ এবং টিকিট বিক্রি থেকে। বিশেষ করে সেকেন্ডারি মার্কেট বা টিকিট পুনঃবিক্রির বাজারে চাহিদা ও উচ্চমূল্যের কারণে ফিফার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত আয়ের সুফল বিশ্বজুড়ে ফিফার সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোও পেতে পারে। একই সঙ্গে নানা বিতর্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ সফলভাবে শেষ করার পর রেকর্ড রাজস্ব ইনফান্তিনোর নেতৃত্বকেও আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।
আরও পড়ুন: ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বাজির দরে এগিয়ে স্পেন
এদিকে আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে ২০০টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে এই বিপুল আয় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো করতে পারে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “বিশ্বকাপ থেকে ফিফার ১৫ বিলিয়ন ডলারের রেকর্ড আয়”