লক্ষ্মীপুরের রায়পুরে এক মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯) আহত মেঝো মেয়ে ইকরা আক্তার (১৭), রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা কয়েক বছর ধরে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শাহিনুরের স্বামী কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
অভিযুক্তের মৃত্যু
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তর মজুমদার (নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা) নামে এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ইটপাটকেলে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত”