বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৭৩ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭৯.৩০ ডলারে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫০ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়েছে ৩.৬০ শতাংশ।
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের সাবধানী তেল উত্তোলনকেও এই দর বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে মার্কিন বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস।
ফুজিটোমি সিকিউরিটিজের একজন বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া বলেছেন, রাশিয়ান তেল উৎপাদনকারী এবং ট্যাঙ্কারগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে সরবরাহে উদ্বেগ তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের বাজার বাড়ছে। এছাড়া মার্কিন বাজারে কেরোসিনের ব্যাপক চাহিদা বৃদ্ধি এর আরেকটি কারণ।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































