দেশের অর্থনীতিতে চলমান ধীরগতি, ব্যাংকখাতের চাপ, শিল্প উৎপাদন হ্রাস এবং ব্যাপক কর্মসংস্থান সংকট মোকাবিলায় ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘স্টিমুলাস প্যাকেজ ২০২৬’ ঘোষণা করা হয়। এর প্রধান লক্ষ্য বেসরকারি খাতকে সচল করা, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা এবং অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।
প্যাকেজের অর্থায়ন:
- ৪১ হাজার কোটি টাকা ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য থেকে পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে
- ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে (সরকারি গ্যারান্টিতে)
খাতভিত্তিক বরাদ্দ:
- বন্ধ শিল্প ও সেবাখাত → ২০ হাজার কোটি টাকা
- কৃষি ও গ্রামীণ কর্মকাণ্ড → ১০ হাজার কোটি টাকা
- সিএমএসএমই খাত → ৫ হাজার কোটি টাকা
- রপ্তানি বহুমুখীকরণ → ৩ হাজার কোটি টাকা
- উত্তরবঙ্গ কৃষি হাব → ৩ হাজার কোটি টাকা
এছাড়া কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ, চামড়া-জুতা, হিমায়িত মাছ-চিংড়ি রপ্তানি, প্রবাসী কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে আলাদা তহবিল রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে বন্ধ কারখানাগুলো চালু হবে, রপ্তানি বাড়বে, গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং মধ্যম মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































