MI-6-010287-NewsEdge24

বৃটেনের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সকে ‘বৈরী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে ইরান। একই সঙ্গে রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকেও ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হয়েছে। লন্ডনের বিভিন্ন পদক্ষেপের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। অনলাইন আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন-ইসরাইল যুদ্ধে বৃটেনের অংশগ্রহণ এবং স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬-এর আওতায় ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত এক বছরে বৃটেনের নেওয়া পদক্ষেপগুলোর জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের অটল অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের পারমাণবিক বোমা নিয়ে জল্পনা তীব্র

গত জুলাই মাসে বৃটেনের নতুন আইনে আইআরজিসি-কে তালিকাভুক্ত করে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে এই আইনের আওতায় তালিকাভুক্ত করা যায়। বর্তমানে বৃটেনে কেউ আইআরজিসি-কে সমর্থন বা সহায়তা করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *