যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা-newsedge24

যুদ্ধবিরতি শুরুর পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৯৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। হামাস-নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এই তথ্য জানিয়েছে। গাজার গণমাধ্যম দপ্তর আরও জানিয়েছে যে, ইসরায়েলিরা এখন পর্যন্ত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রায় ১,১০০ জনের বেশি নিহত করে এবং আড়াই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। জবাবে ওই দিনই ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা শুরু করে। দুই বছরের এই হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

সম্প্রতি গাজায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনীর গাজায় অভিযান বন্ধ করার কথা। বিনিময়ে, গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের (জীবিত ও মৃত) ছেড়ে দেবে হামাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের আওতায় এই জটিল প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বিধ্বস্ত সড়ক গাজায় ত্রাণ প্রবেশে বড় চ্যালেঞ্জ

তবে, যুদ্ধবিরতির পরও উভয় পক্ষ পরস্পরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। গাজার গণমাধ্যম দপ্তরের মতে, ইসরায়েলি বাহিনী ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে ৯৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েল দাবি করছে যে, হামাসের শর্ত লঙ্ঘনের জবাবে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *