ভূমিকম্প-earthquake-newsedge24

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় রোববার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় ভূমিকম্প একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন অঞ্চলে একাধিক কম্পন রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় একাধিক ভূমিকম্প হয়েছে। শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার কম্পন, শনিবার মিয়ানমারে ৫.৩ এবং রোববার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার কম্পন এই অঞ্চলের টেকটোনিক অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *