যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বিমান বিধ্বস্ত-newsedge4

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার তারকা গ্রেগ বিফল (৫৫) ও তার নিকটাত্মীয়রা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে সেসনা-৫৫০ মডেলের ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে নর্থ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, বিমানটি গ্রেগ বিফলের সঙ্গে যুক্ত একটি সংস্থার নামে নিবন্ধিত ছিল।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ফ্লোরিডাগামী বিমানটি স্থানীয় সময় সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। উড্ডয়নের পরপরই এটি স্টেটসভিল বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করছিল। সেই সময় রানওয়েতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর বিমানের ধ্বংসাবশেষের মাঝে প্রচণ্ড আগুন জ্বলছে। ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) একটি বিশেষ দল পাঠিয়েছে। ধ্বংসাবশেষ অপসারণ না হওয়া পর্যন্ত স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: রাখাইন রাজ্যে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

গ্রেগ বিফল ২০ বছরের ক্যারিয়ারে নাসকার কাপ সিরিজে ১৯টি রেস জিতেছিলেন। ২০২২ সালে তাল্লাডেগায় গেইকো ৫০০ রেস ছিল তার শেষ প্রতিযোগিতা। ২০২৩ সালে তাকে নাসকারের ৭৫ জন সর্বকালের সেরা চালকের তালিকায় স্থান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *