মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি-newsedge4

রানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলাকে “অবৈধ ও অসাংবিধানিক” বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলার জন্য মার্কিন কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি।

সিনেটর মার্কি তার বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের এই হামলা সমস্ত আমেরিকানের জন্য বিপদ বয়ে আনবে। এটি অঞ্চলে বৃহত্তর যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।”

সিনেটর আরও অভিযোগ করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকিকে “অতি আসন্ন” বলে অতিরঞ্জিত করে দেখিয়েছেন। সিনেটর মার্কি উল্লেখ করেন, গত জুনে ট্রাম্পের নির্দেশে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, ইরানের পারমাণবিক কর্মসূচি “বিধ্বস্ত” করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও ট্রাম্প একইভাবে ইরানের হুমকিকে “আসন্ন” বলে চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ইরান ইসরাইলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে

এই বিবৃতিতে সিনেটর মার্কি কংগ্রেসকে অবিলম্বে হামলার বৈধতা নিয়ে তদন্ত ও শুনানির আহ্বান জানান। তিনি বলেন, “কোনো প্রেসিডেন্ট একার সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারেন না। এটি মার্কিন সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।”

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *