ইরানে শুক্রবার বিমান ভূপাতিত করার সময় নিখোঁজ এক মার্কিন সেনার সন্ধান মিলেছে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখন ইরান থেকে সফলভাবে বেরিয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।
ওয়াশিংটন ডিসি থেকে জন হেনড্রেন আল জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরানে রাতভর চলা অভিযানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে এ সময় তীব্র গোলাগুলি শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ক্রু সদস্য ইরানের ভেতরেই রয়েছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যদের জন্য এখনও ঝুঁকি রয়ে গেছে। এটি একটি চলমান ও সক্রিয় উদ্ধার অভিযান।
তিনি বলেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখন ইরান থেকে সফলভাবে বেরিয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: নিখোঁজ ক্রুর খোঁজে মারিয়া ইরান ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক পরিভাষায় ‘এয়ারম্যান’ বলতে কেবল পুরুষ বোঝায় না, এটি নারী বা যেকোনো লিঙ্গের সদস্যকেই বোঝাতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি নারী নাকি পুরুষ সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
উদ্ধারকারী দলকে এখনো সফলভাবে ওই ব্যক্তিকে ইরান থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এবং তা সম্পন্ন হয়েছে- এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































