ইরানের ক্ষেপণাস্ত্র হামলা-newsedge24

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফিলিপাইনের এক নারীও রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিপাইনের পররাষ্ট্র বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, নিহত নারী তার ইসরায়েলি স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে হাইফা নগরীতে বসবাস করতেন। ইরানের হামলায় এই পরিবারের সবাই নিহত হন। ফিলিপাইন সরকার নিহতের পরিবারকে এ বিষয়টি অবহিত করেছে।

ইসরায়েলি গণমাধ্যমও এই পরিবারের নিহতের খবর নিশ্চিত করেছে। দেশটির সেনাবাহিনী জানায়, কয়েক ঘণ্টার জোরালো উদ্ধার অভিযানের পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় এই ঘটনা ঘটে। ইরান-ইসরায়েল সংঘাত চলমান থাকায় ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও বিভিন্ন শহরে হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *