গণহত্যা-গাজা-ইসরায়েল-জাতিসংঘ-newsedge24

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই আগ্রাসনকে আঞ্চলিক শান্তির জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।

তাসনিম নিউজের খবর অনুসারে, এক বিবৃতিতে গুতেরেস বলেন, ৮ এপ্রিলের হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।

মহাসচিব নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি লেবাননের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ইরানের সঙ্গে স্বাক্ষরিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ব্যাহত করতে পারে। এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরির উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।

গুতেরেস সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, চলমান সহিংসতা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করছে। তিনি আন্তর্জাতিক আইন, বিশেষ করে মানবিক আইন মেনে চলার ওপর জোর দেন এবং বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি আবার বন্ধ

তিনি আরও বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান, যা লেবাননের সার্বভৌমত্ব রক্ষা ও সংঘাত বন্ধের কথা বলে।

1 comment on “লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *