মার্কিন সামরিক বাহিনীকে তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের ওপর নিজেদের অবস্থান পরিবর্তন সৌদি আরব ও কুয়েত। দেশ দুটি যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি ও কুয়েতের এই সিদ্ধান্তের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে স্থগিত করা ‘প্রজেক্ট ফ্রিডম’ ফের চালু করতে যাচ্ছেন।
দুইজন মার্কিন ও সৌদি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই প্রজেক্ট ফ্রিডম পুনরায় শুরু করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা সৌদি-মার্কিন সামরিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রকাশ্য ফাটলের অন্তত আপাতত অবসান ঘটলো।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































