তামিলনাড়ু-মুখ্যমন্ত্রী-থালাপতি বিজয়-newsedge24

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রোববার রাজভবনে শপথ নিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি রাজ্যের প্রধান নির্বাহী হলেন।

শপথ গ্রহণের পর প্রথম ভাষণে ৫১ বছর বয়সী থালাপতি বিজয় নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, কোনো রাজবংশ বা অভিজাত পরিবার থেকে আসেননি বলেই জনগণ তাকে গ্রহণ করেছে।

বিজয় বলেন, “আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণা করব না। বাস্তবসম্মত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ভিত্তিক নতুন যুগ গড়ে তুলব।” তিনি জনগণের কাছে তার কাজ মূল্যায়নের জন্য যথেষ্ট সময় চেয়েছেন।

তিনি আরও বলেন, “এখানে আমার বাইরে কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র।” তার এই বক্তব্যকে অনেকে জোট শরিকদের চাপমুক্ত সরকার গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে মিলে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *