তামিলনাড়ু-মুখ্যমন্ত্রী-থালাপতি বিজয়-newsedge24

তামিলনাড়ুর ক্ষমতাসীন দল টিভিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিরোধী শিবিরের কোনো অংশ জোটে যোগ দিলেও বামপন্থি দলগুলো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে না। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দলের নেতা আধব অর্জুন বলেন, “মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এখনও বামপন্থি দলসহ মিত্রদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছেন। এটি শুধু রাজনৈতিক আমন্ত্রণ নয়, মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ইচ্ছা।”

বর্তমানে কংগ্রেস সরকারে অংশ নিলেও বামপন্থি দুই দল (সিপিআই ও সিপিএম), বিদুথালাই চিরুথাইগল কাচ্চি এবং ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ বাইরে থেকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকার সম্প্রসারণ নিয়ে জল্পনা চললেও আধব অর্জুন বলেন, এ বিষয়ে খুব শিগগিরই মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা দেবেন।

সাম্প্রতিক নির্বাচনে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন দূরে ছিল। ফলে সরকার টিকিয়ে রাখতে কংগ্রেস ও অন্যান্য ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছে। বিরোধী শিবিরের বিদ্রোহী অংশ সরকারকে সমর্থন দিলে জোট আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: নতুন করে দল পুনর্গঠনের ঘোষণা মমতার

আধব অর্জুন আরও বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে মিত্র দলগুলো একজোট হয়েছে এবং বিরোধীদের কিছু সিদ্ধান্ত তাদের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *