রাহুল_গান্ধীকে-চুমু-দিয়ে-চড়-খেলেন-সমর্থক-newsedge24

ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চুমু দেওয়ার চেষ্টা করা এক সমর্থক নিরাপত্তারক্ষীদের হাতে চড় ও ধাক্কা খেয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ আগস্ট) বিহারের পুর্নিয়া-আরারিয়া অঞ্চলে, রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’র সময়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাহুল গান্ধী তার ‘ভোটার অধিকার যাত্রা’র অংশ হিসেবে পুর্নিয়ায় মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় এক সমর্থক নিরাপত্তা প্রটোকল ভেঙে তার কাছে পৌঁছে যান এবং তার কাঁধে চুমু দেন। তবে এই ঘটনার পরপরই নিরাপত্তারক্ষীরা ওই সমর্থককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং তার উপর চড় মারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাহুলের মোটরসাইকেল বহরের সঙ্গে নিরাপত্তারক্ষীরা দৌড়াচ্ছেন। এ সময় ওই সমর্থক দৌড়ে এসে রাহুলের কাছে পৌঁছানোর চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে ধাক্কা ও চড় মারেন। এমনকি রাহুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা অন্য সমর্থকদেরও একইভাবে ধাক্কা ও আঘাত করা হয়।

আরও পড়ুন: অনুপ্রবেশকারী ইস্যুতে তীব্র বক্তব্য নরেন্দ্র মোদির

রাহুল গান্ধী গত ১৭ আগস্ট থেকে বিহারে ১৬ দিনব্যাপী ১,৩০০ কিলোমিটারের ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেন। এই যাত্রার মূল উদ্দেশ্য হলো বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় অভিযুক্ত অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং নির্বাচন কমিশনের (ইসিআই) বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে ‘ভোট চুরি’র অভিযোগ তুলেছেন। তিনি বিশেষ করে বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ‘ভোট চুরির প্রাতিষ্ঠানিক পদ্ধতি’ হিসেবে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *