রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭-newsedge24

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি এএন-২২ মিলিটারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ বিমানে থাকা সাতজন যাত্রীই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে টেক অফের কিছুক্ষণ পরই বিমানটি জনশূন্য একটি বিরান এলাকায় আছড়ে পড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামত করা হয়। এরপর টেস্ট ফ্লাইটে পাঠানো হয়েছিল। টেক অফের পরপরই দুর্ঘটনা ঘটে।”

মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের ইভানোভো এলাকায় বিমানটি পড়ায় কোনো স্থানীয় বাসিন্দা হতাহত হননি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আরও পড়ুন: ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বৃদ্ধিতে ইসরায়েলের উদ্বেগ

এএন-২২ সিরিজের এই কার্গো বিমান রুশ সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। এই দুর্ঘটনা রাশিয়ার সামরিক বিমান বহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *