পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানি নৌবাহিনী। সোমবার (৪ মে) সকালে জাস্ক বন্দরের কাছে এ ঘটনা ঘটে বলে ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। জাহাজটিকে থামাতে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) সতর্কবার্তা দিলেও তা উপেক্ষা করায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর জাহাজটি পথ পরিবর্তন করে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ঘটনার স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে জাহাজে ‘অজ্ঞাত বস্তু’র আঘাত
এই হামলার খবর এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করার ঘোষণা দিয়েছেন। এই অভিযানের লক্ষ্য হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও তা ভঙ্গুর। যুদ্ধবিরতির পরপরই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে ইরানি ট্যাংকার জব্দ করে।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা”