তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর জোট সরকার গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। ভারতীয় জাতীয় কংগ্রেস টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে ১০৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের লক্ষ্য পূরণে কংগ্রেসের সমর্থন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কংগ্রেসের সাংসদ সসিকান্ত সেথিল এনডিটিভিকে বলেন, “রাজনৈতিক বিষয়ক কমিটি টিভিকে-কে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে।” সমর্থনের বিনিময়ে কংগ্রেস দুটি মন্ত্রিপদ চেয়েছে। তবে তারা স্পষ্ট শর্ত দিয়েছে যে, টিভিকে এনডিএ বা এআইএডিএমকে ও তাদের মিত্রদের সঙ্গে কোনো জোট করতে পারবে না।
ডিএমকে-কংগ্রেস জোটের ভাঙন
এই সিদ্ধান্তে দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট ভেঙে গেছে। ডিএমকে নেতারা কংগ্রেসের এই সিদ্ধান্তকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন।
জানা গেছে, খুব শিগগিরই রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দিয়ে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “কংগ্রেস সমর্থনে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়”