কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে চারজনকে হত্যার অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। মামলায় অভিযোগ করা হয়েছে, ক্যাস্ত্রোসহ আরও পাঁচজন মিলে কিউবান-আমেরিকান গ্রুপ ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করে। ঘটনায় চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক। বিমান দুটি কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ বলেন, ক্যাস্ত্রোর বিরুদ্ধে বিমান বিধ্বস্ত ও চারজনকে হত্যার জন্য আলাদা আলাদা অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই তাদের নাগরিকদের ভুলে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। এ মামলায় ক্যাস্ত্রোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ঘটনার সময় (১৯৯৬ সালে) রাউল ক্যাস্ত্রো কিউবার সেনাপ্রধান ছিলেন। বর্তমানে তার বয়স ৯৪ বছর। ২০১৮ সালে তিনি ক্ষমতা থেকে অবসর নেন এবং এখন কিউবাতেই অবস্থান করছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল এ অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এর কোনো আইনি ভিত্তি নেই।
ট্রাম্প প্রশাসন কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দেশটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ডিয়াজ ক্যানেল বলেন, যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে অযাচিত শাস্তি দিচ্ছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র”