প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-trump-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেই ক্রমবর্ধমান বিরোধিতার মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে ট্রাম্পের নীতির প্রতি আনুগত্য দেখিয়ে আসা রিপাবলিকান আইনপ্রণেতারা এখন প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছেন।

গত এক সপ্তাহেই রিপাবলিকানরা ট্রাম্পের ইরান যুদ্ধের সমালোচনা করেছে, হোয়াইট হাউসের বলরুম নির্মাণের জন্য প্রস্তাবিত ১ বিলিয়ন ডলার বরাদ্দ প্রত্যাখ্যান করেছে, তার ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’-এর বিরোধিতা করেছে এবং অভ্যন্তরীণ নজরদারি সংক্রান্ত আইন আটকে দিয়েছে।

বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদ ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার একটি বিল পাস করেছে, যা ট্রাম্প ভেটো দেবেন বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকানদের একটি বড় অংশ এখন ট্রাম্পের সঙ্গে মতবিরোধ প্রকাশ করতে আগ্রহী হয়ে উঠছে। সিনেটর থম টিলিস বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইনপ্রণেতারা তাদের ভোটারদের মতামত অনুসারে ভোট দেবেন।”

আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

তবে ডেমোক্রেটরা মনে করেন, এখনো রিপাবলিকান পার্টির বৃহত্তর অংশ ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ করতে প্রস্তুত নয়। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, এটি মূলত নির্বাচনী বছরের রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *