খামেনির দাফন-01062-NewsEdge24

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব আজ বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হচ্ছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ মাশহাদের রাস্তায় নেমেছেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হচ্ছেন। অনেকের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা গেছে। কয়েকজনের হাতে ছিল এমন প্ল্যাকার্ড, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো স্লোগান লেখা রয়েছে।

খামেনির জানাজার দায়িত্ব তদারককারী দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি ও তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি ইরাক থেকে মাশহাদের হাশেমিনেজাদ বিমানবন্দরে পৌঁছেছে।

গত শুক্রবার থেকে ইরানজুড়ে আলি খামেনির শেষ বিদায় উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়। ইরান ও ইরাকের একাধিক শহরে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে।

আরও পড়ুন: খামেনির জানাজায় জনতার কান্নায় ট্রাম্পের বিস্ময়

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই আলি খামেনি তার নিজ বাসভবনে নিহত হন। চার মাসের বেশি সময় পর আজ তার দাফনকার্য সম্পন্ন হতে যাচ্ছে।

এদিকে গত দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *