পাকিস্তানের ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ-010168-NewsEdge24

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ডেরা ইসমাইল খান খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোর কাছাকাছি হওয়ায় জেলাটিতে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা নিয়মিত ঘটে। এসব হামলায় প্রায়ই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা হয়।

শনিবারের হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

আরও পড়ুন: সৌদি আরবকে রক্ষায় শর্তহীন অঙ্গীকার পাকিস্তানের

রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, জেলার দারাজিন্দা এলাকার আমান মেলার কাছে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দারাজিন্দা স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি মাসেও ডেরা ইসমাইল খান জেলায় একাধিক নিরাপত্তা ঘটনা ঘটেছে। এর মধ্যে পাকিস্তানি তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট হামলাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *