চীনের সিচুয়ানে নবনির্মিত সেতু ধসে পড়ল-newsedge24

মঙ্গলবার (১১ নভেম্বর) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি নবনির্মিত সেতু ধসে পড়েছে। ধ্বংসপ্রাপ্ত সেতুটি সিচুয়ান এবং তিব্বত মালভূমির মধ্যে যাতায়াত সহজ করার জন্য তৈরি একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে সংযোগের অংশ ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢিবি ভেঙে ভূমিধস হয় এবং ফলে নবনির্মিত সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। চীনা কেন্দ্রীয় টেলিভিশন জানিয়েছে, ভূমিধসের তীব্রতার কারণে এই এলাকায় রাস্তার উপরিভাগ এবং সেতুর প্রবেশপথ ধসে পড়ে।

স্থানীয় সরকার আরও জানিয়েছে, দুর্ঘটনার পর শহর মারকাং (বারকাম)-এর পুলিশ ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি সকল যানবাহনের জন্য বন্ধ করে দিয়েছে। এর আগে কাছাকাছি ঢালু জমি ও সড়কে ফাটল দেখা দেয় এবং পাহাড়ের ভূপৃষ্ঠে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। মঙ্গলবার বিকেলে পাহাড়ের কাছে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে ভূমিধসে অ্যাপ্রোচ ব্রিজ এবং সড়ক ভেঙে পড়ে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় কালমেইগিতে ফিলিপাইনে নিহত ৬৬

সোশ্যাল মিডিয়ায় ঠিকাদার সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের পোস্ট করা একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। জানা গেছে, সেতুটির নির্মাণ কাজ এই বছরের শুরুতে শেষ হয় এবং সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *