যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসান-newsedge24

যুক্তরাষ্ট্রে দীর্ঘ আর্থিক শাটডাউনের অবসান হচ্ছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেসেন্টেটিভসে অন্তর্বর্তীকালীন ব্যয় বিল পাস হয়েছে। বিলটিতে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার উচ্চকক্ষ সেনেটে বিলটি অনুমোদিত হয়।

হাউসে ২২৭-২০৯ ভোটে বিলটি পাস হয়, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ২১৬ জন সদস্য এবং ডেমোক্র্যাট পার্টির ৬ জন সদস্য পক্ষে ভোট দেন। বিরোধিতা করেন ২০৯ জন, যার মধ্যে দুইজন রিপাবলিকান প্রতিনিধি রয়েছেন। অপরদিকে, সেনেটে বিলটি ৬০-৪০ ভোটে পাস হয়, যেখানে আটজন ডেমোক্র্যাট সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে পক্ষে ভোট দেন।

এই অন্তর্বর্তীকালীন বাজেট বিল ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন সরকারের ব্যয়ের খতিয়ান নির্ধারণ করবে। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাননি এবং সরকারি পরিষেবায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে বিমান চলাচলে মারাত্মক প্রভাব পড়ে—প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জন্য প্রথম বড় ধাক্কা

রাজনৈতিক চাপের মুখে শাটডাউন অবসানে উভয় পক্ষই সমঝোতায় পৌঁছায়। এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *