যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা-newsedge24

একটি ভয়াবহ ঝড় ধেয়ে আসছে অবরুদ্ধ গাজা উপত্যকায়, যা যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে বড় ধরনের বন্যা এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড়ের প্রভাবে দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঝুঁকির মুখে পড়েছেন। ধ্বংসস্তূপে চাপা পড়া অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছেন। ইসরায়েলের দুই বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত এবং মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তরও শুক্রবার ও শনিবার উপত্যকা ও নিচু এলাকায় হঠাৎ বন্যার আশঙ্কা প্রকাশ করেছে।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, শরণার্থী শিবিরগুলোতে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, বন্যায় তাঁবু ভেসে যাওয়া এবং জলাবদ্ধতা এই বাস্তুচ্যুতদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে। গাজায় চলমান যুদ্ধের কারণে ইতিমধ্যে অবকাঠামো ধ্বংস হয়েছে, যা বন্যা নিয়ন্ত্রণকে অসম্ভব করে তুলেছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্কতা জারি করেছে এবং সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে গাজার অবরোধের কারণে সহায়তা পৌঁছানো চ্যালেঞ্জিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *