বিহার বিধানসভা নির্বাচন-newsedge24

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিশাল জয় লাভ করেছে বিহার বিধানসভা নির্বাচনে। বিহার বিধানসভায় ২৪৩ আসনের ২৪২টি আসনের ফলাফল অনুযায়ী এনডিএ জোট ২০২টি আসনে জয়ী হয়েছে। বিরোধী মহাগাঠবন্ধন জোট মাত্র ৩৫টি আসনে জয় পেয়েছে, বাকি ৬টি আসনে অন্যান্য প্রার্থীরা বিজয়ী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট পড়ে ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে গড় ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়ে রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না: রাজনাথ সিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “বিহারের এই জয় পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিজয়ের পথে নিয়ে যাবে।”

মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগাঠবন্ধনের মধ্যে। এনডিএর এই জয় বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারকে শক্তিশালী করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *