মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন এবং বলেন, এই হারে শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ট্রাম্পে এক পোস্টে লেখেন: “তাৎক্ষণিকভাবে কার্যকর—ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যেকোনো এবং সমস্ত ব্যবসায়ের উপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে। এই আদেশটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।”
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টির লক্ষ্যেই এই নতুন শুল্কের ঘোষণা এসেছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
- গত কয়েক সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর আগেও ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
- ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে চীন, রাশিয়া, ভারত, তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যের ক্ষেত্রে।
ইরান সরকার এখনও এই ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের অর্থনীতির ওপর আরও বড় চাপ সৃষ্টি করবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































