যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আসন্ন দিনগুলোতে ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা বলেন, আলোচনার স্থান ইসলামাবাদেই হবে বলে ধারণা করা হচ্ছে, তবে সংশ্লিষ্ট পক্ষগুলো যদি অন্য কোনো জায়গা চায় তাহলে সে অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরও উভয় পক্ষ আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে দ্বিতীয় দফার আলোচনা দ্রুত আয়োজনের চেষ্টা করছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের”